সর্বশেষ হালনাগাদ: ১৪ নভেম্বর ২০২৬
সহকর্মী একটি স্কুলের শিক্ষক ও কর্মচারীদের ফোন নম্বরের তালিকা রাখে, যাতে সহকর্মীরা একে অপরকে সহজে ফোন করতে পারেন। এই নীতিতে বলা আছে আমরা কোন তথ্য রাখি, কেন রাখি আর কে দেখতে পান।
একটি স্কুলের তালিকা দেখেন শুধু সেই স্কুলের সক্রিয় সদস্যরা। কেউ দ্বিতীয় নম্বর লুকিয়ে রাখলে সেটা দেখেন শুধু অ্যাডমিন। তালিকা থেকে সরিয়ে দিলে সেই ব্যক্তি আর তালিকা দেখতে পান না, আর তার ফোনে রাখা কপিও মুছে যায়।
প্রধান শিক্ষক “ফোনের কন্টাক্ট থেকে বাছুন” চাপলে অ্যাপ ফোনের কন্টাক্ট পড়ার অনুমতি চায়। শুধু যাদের তিনি বেছে নেন, তাদের নাম আর নম্বর সার্ভারে যায়। বাকি কন্টাক্ট ফোনেই থাকে। “ফোনে সেভ” চাপলে একজন সহকর্মীর নম্বর আপনার ফোনের কন্টাক্টে সেভ হয়।
সব যোগাযোগ HTTPS দিয়ে এনক্রিপ্ট করা। তথ্য আমাদের সার্ভারে থাকে যতদিন আপনার স্কুল অ্যাপ ব্যবহার করে।
অ্যাপের “আরও” থেকে “অ্যাকাউন্ট মুছুন”, অথবা এই পাতা থেকে। মুছলে আপনার লগ ইন আর সব স্কুলের তালিকা থেকে আপনার নাম-নম্বর সঙ্গে সঙ্গে মুছে যায়।
Tech Stone Limited (ডিক্যাম্পাস) · ইমেইল: support@dcampusbd.com